ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, ছুরি হাতে যুবক গ্রেপ্তার Logo খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুরের অভিযোগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন গুতেরেস ; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল Logo জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে: ওলামা দলের বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী Logo আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে সরকারের একটি অংশ: গোলাম পরওয়ার Logo জাতিসংঘে তারেক রহমানের ভাষণ: শান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান Logo জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক

র‍্যাব, এসবি ও সিআইডির শীর্ষ পদে বড় পরিবর্তন

নিজস্ব সংবাদ :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডি’র প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি’র দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপি’র অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রামে মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্ব দেয়া হয়েছে। মো. আহসান হাবীব পলাশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পিবিআইতে কাজ করেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন। আহসান হাবীব পলাশ ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বাগেরহাটের বাসিন্দা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি পুলিশ সদর দপ্তরে (এইচআরএম ও ডেভেলপমেন্ট) কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশ সদর দপ্তরে লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন শাখায় দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২৫ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি ও পদায়ন পান। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

এদিকে, দেশের তিনটি জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাদারীপুরে পাঠানো হয়েছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে এবং সিআইডি’র মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের খাগড়াছড়ি পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৪৬৭৭ বার পড়া হয়েছে