ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিএসএনপিএসের সাংগঠনিক সম্পাদক ড. এ জেড এম মাইনুল ইসলাম

মোঃ ইসমত দোহা

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস)-এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকারকর্মী ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।

ড. মাইনুল ইসলাম বর্তমানে দৈনিক ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি “অপরাধ মুক্ত বাংলাদেশ চাই” সংগঠনের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত কলাম লিখে থাকেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকতা, মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বলেন, সাংবাদিকরা সমাজ ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সময় তাঁদের নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

তিনি বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সবার সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। একই সঙ্গে নির্যাতিত সাংবাদিক ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের আইনি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

ড. মাইনুল ইসলাম আরও বলেন, দেশের কোথাও অন্যায়ভাবে কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে তা মেনে নেওয়া হবে না। পাশাপাশি গরিব, অসহায়, এতিম ও অনাথ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে গঠিত বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস) দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত সাংবাদিক ও বিচারবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদানসহ মানবাধিকার সুরক্ষায় কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৪৫৫৭ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন