ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ও পেশাজীবী বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম সুমন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইফতার মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চন্দ্রগঞ্জ নিউ মার্কেটস্থ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আলতাফ হোসেন।

উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার আবহে ইফতার ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. শহিদ উল্যাহ স্বপন, ডা. কাজী মাকছুদুর রহমান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা নজরুল ইসলাম টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার, মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, গণেশ কুরি, চন্দন কুরি ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৪৬৪৭ বার পড়া হয়েছে