ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

চাঁদপুরে শ্রমিক মোস্তাকিন হত্যা মামলার পলাতক আসামি কামরুল বনানী থেকে গ্রেফতার-র‌্যাব-৭ ও র‌্যাব-১

নিজস্ব সংবাদ :

চাঁদপুর জেলার আলোচিত নির্মাণ শ্রমিক মোস্তাকিন হত্যা মামলার পলাতক আসামী কামরুল শিকদার’কে ঢাকা মহানগরীর বনানী থানা এলাকা হতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-০১,ঢাকার যৌথ অভিযানে গ্রেফতার। নিহত ভিকটিম মোস্তাকিন বরগুনা জেলার তালতলী থানা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক। জনৈক আবু সালেহ মোল্ল্যা ভিকটিম মোস্তাকিন’কে মাসিক ১২ হাজার টাকা বেতন চাঁদপুর জেলার সদর থানা এলাকায় একটি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য শ্রমিক হিসাবে কাজ করার প্রস্তাব করেন।

পরর্বতীতে গত ০৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে ভিকটিম মোস্তাকিন জনৈক আবু সালেহ মোল্ল্যা এবং তার অন্যান্য সহযোগীদের সাথে চাঁদুপুর জেলার সদর থানাধীন শাহ মাহমুদপুর এলাকায় কাজে যোগদান করেন। কাজ করা কালীন সময়ে ঠিকাদার আবু সালেহ মোল্ল্যা এর নিকট তার মাসিক বেতনের কথা বললে টাকা দিতে কালক্ষেপন শুরু করেন এবং ০৮ মাসের বেতন বকেয়া রাখেন। ভিকটিম টাকা না পাওয়ার বিষয়টি তার মাকে অবহিত করলে ভিকটিমের মা স্থানীয় গন্যমান্য ব্যক্তির শরপান্ন হলে আবু সালেহ মোল্ল্যা বিষয়টি জানতে পেয়ে ভিকটিম মোস্তাকিনকে মারধরসহ হত্যার হুমকী প্রদান করেন। পরর্বতীতে আবু সালেহ মোল্ল্যা ভিকটিম মোস্তাকিন এর মামা কিবরিয়া হাওলাদার এর ব্যবহৃত মোবাইল ফোনে কল করে জানান যে, ভিকটিম মোস্তাকিন গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।  উক্ত সংবাদের প্রেক্ষিতে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে আসিয়া ভিকটিমকে না পেয়ে চাঁদপুর সদর থানায় লাশ সনাক্তের জন্য হাজির হয়ে দেখতে পান যে, ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে, বুকে এবং অন্ডোকোশে ইট ও হাতুড়ির আঘাত রয়েছে।

উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের মা বাদী হয়ে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানায় পাঁচ জনকে এজাহারনামীয় এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০২, তারিখ ২৬ আগস্ট ২০২৫ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার ০৪নং এজাহারনামীয় পলাতক আসামী কামরুল শিকদার ঢাকা মহানগরীরব বনানী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে আনুমানিক ২০৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-০১, ঢাকা এর  যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর বনানী থানাথীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কামরুল শিকদার (২৫), পিতা-হাসান শিকদার, সাং-কলারং, থানা-তালতলী, জেলা-বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঢাকা মহানগরীর বিমান বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৪৬৩৩ বার পড়া হয়েছে