ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবক-শিক্ষক ঐক্য: লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ

উজ্জ্বল বড়ুয়া লামা ( বান্দরবান)

লামা সদর ইউনিয়নের পোপা দৌছড়ি পাড়ায় অবস্থিত চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা মানোন্নয়ন ও সার্বিক বিকাশকে সামনে রেখে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাচি রাম ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বক্তারা বলেন, একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, নিরাপদ ও পরিচ্ছন্ন শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুল এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।” সমাবেশে বিদ্যালয়ের চলমান কার্যক্রম, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অভিভাবকরা সন্তানদের পড়ালেখা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব প্রদান করেন। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সমাবেশ শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
৪৬২৮ বার পড়া হয়েছে