সংবাদ শিরোনাম ::
রায়পুরে হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের বাঁশ বাগান থেকে বিপ্লব দাস(৪৫)নামে এক হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিপ্লব দাস একই এলাকার প্রাণ বল্লব বাড়ির মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে। বিপ্লব দাসের বড় ভাই জানান, বিপ্লব এলাকায় পান বিক্রয় ও কৃষি কাজ করতেন। কারো সাথে কোন ঝামেলায় জড়াতেন না ,তবে গতকাল রাত ৮টা হতে সে আর বাড়ি ফেরেনি । বিপ্লব দাসের ভাতিজা জানান,বাগান হতে বাঁশ কাটতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এর পর বিষয়টি পরিবার ও এলাকাবাসী জানতে পারে।
পরিবারিক সূত্র জানায়, বিপ্লব দাস বিয়ে করেনি। জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার জেঠাতো ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিল । সে কারণেও তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলে তারা দাবি করেন। রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ঘটনাটি জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে বিষয়টি জানা যাবে।
ট্যাগস :























