র্যাব-৭ এর অভিযানে রাউজানে নাশকতা মামলার পলাতক নাছির আটক
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার মামলা নং-১০, তারিখ-০৭ নভেম্বর ২০২৫ইং ধারাঃ ১৪৩/৪৪৭/৪৪৮/২৯৫-ক/৩৭৯/৪৩৬/৪২৭/৫০৬/১০৯ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারা এর নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ নাছির চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক ২০৪৫ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন চিকদাইর নতুনহাট লোহার ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ২০ নং এজাহার নামীয় পলাতক আসামি মোঃ নাছির(৪৫), পিতা-মৃত মুন্সি মিয়া, সাং-চুনতিপাড়া, থানা-রাউজান, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।























