ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

লক্ষ্মীপুরে মাটির গাড়ি চাপায় এক তরুণ নিহত

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নের পশ্চিম নুরুল্যাপুর গ্রামে সোমবার (৫ জানুয়ারি) সকালে মাটিবাহী হাইড্রোলিক পিকআপ গাড়ির চাপায় ফাহিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত ফাহিম ওই গ্রামের মিস্তিরি বাড়ির কামাল হোসেনের ছেলে। ফাহিম মাঠে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, ফাহিম মাটি পিকআপে তুলার সময় গাড়ির নিচে চাপা পড়লে তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাহিমের। চরশাহী দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পিকআপ চাপায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
৪৬১২ বার পড়া হয়েছে