পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতন মামলার পলাতক প্রধান আসামি নুর হাসান গ্রেফতার-র্যাব-৭
র্যাব-৭, চট্রগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্রগ্রাম মহানগরীর আকবরশাহ থানার মামলা নং- ২৩, তারিখ-২৫ ডিসেম্বর ২০২৫ইং ধরা-৮(১)/৮(২)/৮(৩), পরনগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০২১ তৎসহ ৯(১) নারী ও শিশু নির্যাতন আইন-২০০০(সং-২০২০) মামলার এজহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ নুর হাসান চট্রগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ জানুয়ারী ২০২৬ইং তারিখে আনুমানিক ১৮১০ ঘটিকায় র্যাব-৭, চট্রগ্রাম এর একটি আভিযান দল চট্রগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনায় করে আসামী নুর হাসান (২৮), পিতা- মোঃ মানিক, সাং-মাষ্টার লেইন, থানা-খুলশী, জেলা- চট্রগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্রগ্রাম মহানগরীর আকবরশাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।














