ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের Logo বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিতর্ক, তিন লাল কার্ড দেখিয়ে আলোচনায় রেফারি সাম্পাইয়ো Logo ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট হয়ে অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ

এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রিইউনিয়ন সাগা’ উৎসবমুখর আয়োজন

লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ

গত ১৯শে ডিসেম্বর এ এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরাই কিংবদন্তি আয়োজিত ‘রিইউনিয়ন সাগা’ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে লা মেরিডিয়ান ঢাকায়। সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক হাজার বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক নাজমুল হোসেন বলেন, ‘এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখাই ছিল এই রিইউনিয়ন সাগার মূল উদ্দেশ্য। একই সঙ্গে বন্ধুদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা, মানবিক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করা এবং সমাজে ইতিবাচক ও মৌলিক পরিবর্তনের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, আমরাই কিংবদন্তি গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে এবং বর্তমানে নবম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো- এই ‘রিইউনিয়ন সাগা’-তে দেশের ৬৪টি জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা সরাসরি অংশগ্রহণ করেন। প্রবাসী বন্ধুদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং পারস্পরিক বন্ধন, দায়বদ্ধতা ও মূল্যবোধকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৪৬৬৯ বার পড়া হয়েছে