ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

চট্টগ্রামে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম মহনাগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের  ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় একটি বসত বাড়ীতে অবৈধভাবে মাদক দ্রব্য মজুদ করে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ০৯২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়ার জনৈক নাছিম এর নির্মানাধীন ভবন এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত মোঃ নাছির প্রকাশ নাছিম (৫০), পিতা-মোঃ আবুল কালাম, সাং-পূর্ব কাঠগড় উত্তর পতেঙ্গা, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্ত মোঃ নাছির এর বাসায় তল্লাশী কালে তার নির্মানাধীন ভবনের ২য় তলায় হতে  একটি কালো ও নীল রংয়ের কাঁধ-ব্যাগে ইট সদৃশ পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ১৫টি ইয়াবার প্যাকেট হতে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা। অভিযুক্ত মোঃ নাছির আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজারজেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। সিডিএমএস পর্যালোচলা করে জানা যায় অভিযুক্ত মোঃ নাছির এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৪৬১২ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন