আনোয়ারায় র্যাব-৭ এর অভিযানে ইয়াবাসহ দুই নারী কারবারি আটক
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ১৭,৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন নারী মাদক কারবারিকে আটক, র্যাব-৭ চট্টগ্রাম। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পেকুয়া হতে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১১২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকশ আভিযানিক দল চট্টগ্রাম জেলার চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজারস্থ তৈলারদ্বীপ ব্রিজ সংলগ্ন বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলা কালে ভাড়ায় চালিত একটি নাম্বরবিহীন সিএনজি অটোরিক্সা উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টেরপেয়ে দুইজন মাহিলা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা অভিযুক্ত নারী ১। ছবুরা খাতুন (৪৮), পিতা- মোহাম্মদ কাশেম, সাং- টেকনাইফফা পাহাড় থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ২। রহিমা বেগম (২৮), স্বামী- মোঃ ওমর ফারুক, সাং- বৈদ্যঘোনাথানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তদের কাছ থেকে সুকৌশলে রক্ষিত ১৭৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
















