ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লক্ষ্মীপুর–নোয়াখালী সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর – নোয়াখালী জেলার বেগমগঞ্জ সীমান্তবর্তী আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর এলাকার একটি পরিত্যক্ত কবরস্থান থেকে দেশীয় অস্ত্রের একটি চালান উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রবিবার সকাল প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় জগদীশপুর গ্রামের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির পাশের কবরস্থানটির ঝোপঝাড় ঘেঁষে লুকানো অবস্থায় পাঁচটি দেশীয় রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়। (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। কবরস্থানের ভেতর ঝোপঝাড়ে লুকিয়ে রাখা কয়েকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অস্ত্রগুলো কারা এখানে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রগুলো নিরাপত্তার জন্য থানায় নিয়ে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান চলছে। পাশাপাশি জড়িতদের আটকের বিষয়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধীরা মাঝে মাঝে এ ধরনের নির্জন স্থানকে ব্যবহার করে থাকে। তবে তারা আশা প্রকাশ করেন, নিয়মিত পুলিশি তৎপরতা এবং টহল অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন কার্যক্রম কমে আসবে। লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর- নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। এইসময় ৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন সেটি জানা যায়নি। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
৪৬৩৪ বার পড়া হয়েছে