ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

বেসরকারি শিক্ষাখাতে আরও ১,১৭২ জাল সনদধারী শনাক্ত: ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ

নিজস্ব সংবাদ :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও প্রায় এক হাজার ১৭২ জাল সনদধারী শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে নেয়া ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করেছে অধিদপ্তর। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাত হওয়া ৭৯৩ একর জমি উদ্ধারে সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন করে ডিআইএ। প্রতিবেদনে ৪০০ শিক্ষক-কর্মচারীর সনদ জাল এবং ৩০০ এর অধিকের সনদ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য এই প্রতিবেদন থেকে দেখা যায়, জাল চিহ্নিত হওয়া এক হাজার ১৭২ জন জাল সনদধারীর মধ্যে রাজশাহী বিভাগে ৭৭৯, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০, খুলনায় ১৭৯, চট্টগ্রামে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিআইএ’র প্রতিবেদন অনুযায়ী, এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন সনদ, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল করা হয়েছে।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, শিগগিরই জাল সনদধারীদের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়াও তিনি  ডিআইএ পরিদর্শনের নামে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সবাইকে কঠোরভাবে সতর্ক থাকতে বলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
৪৭৩৭ বার পড়া হয়েছে