ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

জামায়াতে ইসলামীর বিরোধিতা করতে গিয়ে ইসলাম বিরোধিতা করবেন না : ড. রেজাউল করিম

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

জামায়াতের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করবেন না” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর সদর – ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড.রেজাউল করিম। বুধবার বিকেলে সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদেশ্য করে তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দল বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, এটা নিতান্তই ভুল কথা। একমাত্র আল্লাহ ছাড়া জান্নাতের বিধান কারও হাতে নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফের ভিওিতে দেশ পরিচালনা করবে। লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। ইসলামের যে কোন আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিলো, আশা করি বাংলাদেশের আন্দোলন সংগ্রামেও আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ থাকবে।

৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : আলমগীর হোসেনের সঞ্চালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা সহ সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন,
১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: আবদুল হান্নান, ৭নং ওয়ার্ড সহসভাপতি কামাল হোসেন, সহসভাপতি আলাউদ্দিন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
৪৭২১ বার পড়া হয়েছে