ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে ১ কেজি স্বর্ণ উদ্ধার Logo বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ আটক ৪ Logo পোশাক নিয়ে মন্তব্যের অভিযোগ, ঢাবির শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি Logo সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ, পাঁচ মাস পর নারীর মৃত্যু Logo স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায় Logo সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী Logo যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, মিলবে টানা পাঁচ দিন Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী Logo গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সইয়ের দাবি নাহিদ ইসলামের

টিউশনের টাকা ও পকেটমানি দিয়ে ৪০ শিক্ষার্থীর দুই বছরের স্বপ্নযাত্রা

স্বপ্ন থেকে বড় পর্দায়: বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

নিজস্ব সংবাদ :

পড়াশোনার ব্যস্ততা, ক্লাস-পরীক্ষার চাপ আর নানা সীমাবদ্ধতার মাঝেও স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন একদল তরুণ শিক্ষার্থী। নিজেদের কষ্টে উপার্জিত টিউশনের টাকা ও পকেটমানি দিয়ে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ জনের বেশি বর্তমান শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত সেই চলচ্চিত্রের নাম ‘অন্যপাতা’। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আসছে দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে।

ইতোমধ্যে চলচ্চিত্রটির এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও ও মূল পোস্টার প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার ও মিউজিক ভিডিও।

গত দুই বছর ধরে তিলে তিলে নির্মিত হয়েছে ‘অন্যপাতা’। মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই দলটি পরিণত হয়েছে ৪০ জনেরও বেশি সদস্যের একটি বড় পরিবারে। পড়াশোনার পাশাপাশি নিজেদের সময়, শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে তারা এই চলচ্চিত্র নির্মাণ করেছেন।

গল্পটি আমাদের সবার

‘অন্যপাতা’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমকালীন সময়কে ঘিরে। ভর্তি যুদ্ধের এই সময়টি অনেক শিক্ষার্থীর জীবনেই নিয়ে আসে আইডেন্টিটি ক্রাইসিস, পারিবারিক চাপ, বাস্তবতার মুখোমুখি হওয়া এবং ছাত্রজীবনের টানাপোড়েনের পাশাপাশি ভালোবাসার অনুভূতি।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে এমন এক তরুণ, যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করে। সেই সংগ্রামের মধ্যেই তার জীবনে আসে একটি মিষ্টি প্রেমের গল্প।

বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণের চেষ্টা করেছেন চলচ্চিত্রটির পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

পরিচালক মো. শাহেজাহান এ্যানি বলেন,
“আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রাগলিং সময় কাটে ভার্সিটি ভর্তির সময়টাতে। এই রেশ থেকে বের হতেই আমাদের অনেক সময় লেগে যায়। সেই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই ‘অন্যপাতা’। নিজের দেখা বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি গল্প তৈরি করার চেষ্টা করেছি।”

ছয়টি মৌলিক গান, প্রকৃতির সিনেমাটিক উপস্থাপন

প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রচলিত গল্প বলার ধরন থেকে কিছুটা ভিন্নভাবে নির্মাণের চেষ্টা করা হয়েছে। ঝকঝকে যান্ত্রিকতার পরিবর্তে সহজ-সরল ও মিষ্টি গল্পের মাধ্যমে দর্শকদের কাছে একটি নতুন অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

চলচ্চিত্রটিতে থাকছে ছয়টি মৌলিক গান, সুন্দর আবহসংগীত, চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপন এবং জেন-জি প্রজন্মের ভাষা ও জীবনযাপনের ছোঁয়া।

চলচ্চিত্রটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন,
“অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেনজিদের ভাষার ছাপ আছে, তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।”

তারুণ্যের সম্মিলিত প্রয়াস

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। তাদের সঙ্গে অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেনসহ আরও অনেকে।

শিল্প নির্দেশনায় রয়েছেন চবি শিক্ষার্থী ইন্দ্র নীল এবং চিত্রগ্রহণে ইব্রাহিম বিন আনছারী। ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন। পুরো সিনেমার আবহসংগীত তৈরি করেছেন আইনান।

সিনেমাটির পোস্ট প্রোডাকশন ও কালার এডিটিংয়ের দায়িত্ব পালন করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি। ভিএফএক্স করেছেন বুয়েট শিক্ষার্থী মাসরাফি ইসলাম শাফিন। চলচ্চিত্রটির কাস্টিং পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান আহমদ রনি।

লাইন প্রোডাকশনের দায়িত্ব সামলেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল। সংলাপ লিখেছেন বুয়েটের ইশরাক নূর ও চুয়েটের ইকবাল রাফিদ।

নিজেদের টাকায় স্বপ্নের সিনেমা

‘অন্যপাতা’ নির্মাণের পথ মোটেও সহজ ছিল না। একদিকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, ক্লাস, পরীক্ষা ও ব্যক্তিগত ব্যস্ততা; অন্যদিকে চলচ্চিত্র নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। এর মধ্যেও নিজেদের টিউশন থেকে উপার্জিত অর্থ এবং পকেটমানি ব্যয় করে সিনেমাটির কাজ এগিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা।

নির্মাতাদের ভাষ্য, এই চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাটিও যেন আরেকটি সিনেমার গল্প। তাদের বড় কোনো আর্থিক সহায়তা কিংবা বিশাল প্রযোজনা কাঠামো ছিল না। ছিল শুধু নিজেদের প্রতি, চলচ্চিত্রের প্রতি এবং নিজেদের গল্পের প্রতি অটুট বিশ্বাস।

সেই বিশ্বাস থেকেই ছয়জনের ছোট্ট দল আজ ৪০ জনেরও বেশি তরুণের স্বপ্নের পরিবারে পরিণত হয়েছে। এখন সেই স্বপ্ন বড় পর্দায় দর্শকদের সামনে তুলে ধরার অপেক্ষা।

মুক্তির অপেক্ষায় ‘অন্যপাতা’

চলচ্চিত্র: অন্যপাতা
প্রযোজনা প্রতিষ্ঠান: এসজেএ প্রোডাকশন
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৪০ মিনিট
মুক্তি: আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে
বিশেষ আকর্ষণ: ৬টি মৌলিক গান, আবহসংগীত, চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপন ও জেন-জি প্রজন্মের গল্প

নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই প্রকাশ পাবে ‘অন্যপাতা’র অফিসিয়াল ট্রেইলার ও মিউজিক ভিডিও। শিক্ষার্থীদের স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা ও নিজেদের অর্থে নির্মিত এই চলচ্চিত্র বড় পর্দায় কতটা সাড়া জাগায়—এখন সেটিই দেখার অপেক্ষা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে