ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনেও গণভোটের বিধান ফিরছে Logo ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে জানানোর আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬ Logo মোদির সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন ভারতের হাইকমিশনার Logo আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি Logo ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল Logo আদালত থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি Logo চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে খেলাধুলা

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। বর্তমানে কূপটিতে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চলছে। এ পরীক্ষা শেষ হলে কূপটির মোট গ্যাস মজুদের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্র জানায়, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (MWD) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে