ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালন আখড়াবাড়িতে এনসিপি নেতা নাসীর উদ্দিনের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে ব্যক্তিগত সফরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাজারের প্রবেশ গেটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বহনকারী গাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসেছেন। পুলিশকে তিনি বিষয়টি জানাননি। পরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

রাত ৮টার দিকে মাজার প্রাঙ্গণে পুলিশ সদস্যদের গেট আটকে অবস্থান করতে দেখা যায়। ভেতরে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। পরে পুলিশ তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোস্তাফিজের দাবি, সন্ধ্যার দিকে লালন মেলার মাঠ ঘুরে মাজারে প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার মুখে পড়েন। একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম এবং তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কুষ্টিয়া পৌর ছাত্রদলের নেতা সংগ্রাম ও তার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি।

তিনি বলেন, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এনসিপির মিডিয়া টিমের নেতা ইয়াসির আরাফাত দাবি করেছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন আখড়া পরিদর্শনে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ করা হয়। এতে নাসীরুদ্দীনসহ তিনজন আহত হয়েছেন বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। মাজারের ভেতরে অবস্থানকালেও তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে