ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

স্বামীর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

উজ্জ্বল বড়ুয়া, লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হায়দারনাশী এলাকায় গিয়াসউদ্দিনের আম বাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার স্থানীয় আব্দুর শুক্কুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণ থেকে আম বাগান ও ধানক্ষেত রক্ষার উদ্দেশ্যে বাগান মালিক জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন। ভোরে গৃহস্থালির কাজে বাইরে বের হলে রুবি আক্তার অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি গোপন রেখে দ্রুত লাশ দাফনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী বৈদ্যুতিক ফাঁদ পাতা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জেল ও জরিমানার বিধান রয়েছে।
বন বিভাগের তথ্যমতে, গত ১০ বছরে লামা উপজেলায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে ১৪টি বন্য হাতি ও ৬ জন মানুষের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪৫৯৭ বার পড়া হয়েছে