ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

এক যুগেও সন্ধান মেলেনি বিএনপি নেতা ওমর ফারুকের

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

এক যুগ আগে গুম হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে পরিবার, স্থানীয় ইউনিয়ন বিএনপি ও জনসাধারণ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের হাজিরপাড় বাজার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সদর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ওমরসহ বিএনপি নেতারা।

বক্তারা বলেন, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় আত্নীয়র বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়, সেই থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছেন। অদ্যাবধি তার কোন সন্ধান পাওয়া যায়নি। উপস্থিত জনতা ওমর ফারুককে জীবিত ফেরত চান। তার কোন অপরাধ থাকলে আইনের মাধ্যমে সমাধানের আহবান জানায় তার পরিবার। এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে গুম হওয়া পরিবারের সদস্যরা যেন পারিবারিক ও প্রশাসনিক কোন কাজে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে আইন তৈরি করবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহীদ, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি নিজাম হোসেন, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার, আয়কর আইনজীবী অ্যাডভোকেট কাজী নিজাম, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা নূরে আরেফিন আবির, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান টিংকু, সদস্য জিসান সরোয়ার, মিজানুর রহমান শিমুল, আমজাদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৬২৪ বার পড়া হয়েছে