ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

লক্ষ্মীপুরে শিশু মিয়া চেয়ারম্যান – নাছিবা খাতুন ফাউন্ডেশন বৃওি পরীক্ষার পুরস্কার বিতরণ

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

মরহুম ছেরাজুল হক শিশু মিয়া চেয়ারম্যান ও নাছিবা খাতুন ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম শ্রণি মেধা-বৃওি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতি রক্ষায় ওনার পরিবার প্রতিষ্ঠা করেন এ ফাউন্ডেশন। বুধবার সকালে হাজিরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক এম. ডি জহিরুল আলম (সুইডেন প্রবাসী)। গত বছরের ১৩ ই ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা এলাকার ২৫ টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী বৃওি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বোচ্চ মেধা তালিকায় ২৩ জনকে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি বক্তব্য বলেন, বিএনপি সরকার দেশের শিক্ষার উন্নয়ন কাজ করে যাচ্ছে নিয়মিত। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে অষ্টম শ্রেণি পর্যন্ত মেয়েদের লেখা পড়া অবৈতনিক করার মাধ্যমে নারী শিক্ষার দুয়ার খুলে দেয়। দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি নেই বলে প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে পারিনি। আশা করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে পূর্বের ন্যায় কাজ করবো। ছেরাজুল হক শিশু মিয়া চেয়ারম্যান – নাছিবা খাতুন ফাউন্ডেশনের এ উদ্যোগে আমি স্বাগত জানাই। আশা করি তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে। প্রতিষ্ঠাতা এম, ডি জহিরুল আলম( সুইডেন প্রবাসী) বলেন, আমার প্রয়াত বাবা – মায়ের স্মৃতি রক্ষার জন্য আমার এ সামাজিক উদ্যোগ। সবার সহযোগিতা নিয়ে আমি এ কার্যক্রম অব্যাহত রাখবো।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: কামাল উদ্দিন (দাদা কামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো :আনোয়ার হোসেন বাচ্চু, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন (মাসুদ), মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রশিদ, ১১নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম – সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাস্টার , স্হানীয় পর্যায়ের জনসাধারণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
৪৬৮০ বার পড়া হয়েছে