ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

অর্থের বিনিময়ে যুবলীগ নেতাকে পদঃ রুপনগর ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলে বিতর্ক

নিজস্ব সংবাদ :

ঢাকার রুপনগর থানার ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড শ্রমিক দলের কমিটিতে অর্থের বিনিময়ে আওয়ামী যুবলীগের এক নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের তীর রুপনগর থানা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকে। অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত ব্যক্তি আরমান মাদবর যুবলীগের সক্রিয় কর্মী এবং আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি শরীফ মাদবরের আপন ছোট ভাই। স্থানীয়দের দাবি, আরমান মাদবর ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য নিখিলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্টের আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় আরমান মাদবর সক্রিয় ভূমিকা পালন করেন। শিয়ালবাড়ী এলাকায় তিনি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, শরীফ ও আরমান মাদবরের নির্যাতনে শিয়ালবাড়ী এলাকার সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। অতীতে একাধিক ঘটনায় তাদের বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে।

এদিকে, অতীতে দুয়ারীপাড়া মোড় থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী মিছিল বের হলে রুপনগর আবাসিক মোড়ে সেই মিছিলে হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, ওই হামলায় এমপি নিখিলের ঘনিষ্ঠ আরমান মাদবর ও জনি নামের এক ব্যক্তি জড়িত ছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুবলীগ নেতা শরীফ মাদবর অর্থের বিনিময়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে ছাত্র হত্যা মামলায় দুই দফা কারাভোগ করেন তিনি। বর্তমানে কারামুক্ত হয়ে ছোট ভাই আরমান মাদবরকে অর্থের বিনিময়ে ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড শ্রমিক দলে অন্তর্ভুক্ত করিয়ে শিয়ালবাড়ী এলাকার বস্তি গ্যাস ও গার্মেন্টস সংশ্লিষ্ট বাণিজ্য নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে রুপনগর থানা শ্রমিক দলের আহ্বায়ক নুরুল আমিন বলেন,“সে বিএনপি করে না আওয়ামী লীগ করে—এটা নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? কমিটি দিয়েছে ওয়ার্ডের সভাপতি। আপনারা ওয়ার্ড সভাপতির সঙ্গে কথা বলেন। তবে আরমান যদি আওয়ামী লীগের হয়ে থাকে—এমন কোনো তথ্য প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”

এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৪৬৮৬ বার পড়া হয়েছে