ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্রনেতা-উপদেষ্টার পদত্যাগ

নিজস্ব সংবাদ :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলন ডেকেছে। সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। বিকালে এক সংবাদ সম্মেলনে সজীব ভূইয়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সেখানে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এই দুই উপদেষ্টা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন। ছাত্রপ্রতিনিধি হিসেবে সরকারে থাকা  অভ্যুত্থানের আরেক পরিচিত মুখ নাহিদ ইসলাম এর আগে উপদেষ্টার পদ ছাড়েন। তার নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৪৬৭৭ বার পড়া হয়েছে