ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

বরিশালে জনসভায় তারেক রহমান

‘গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে’: বরিশালে তারেক রহমান

নিজস্ব সংবাদ :

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক ময়দানে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবিভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে।’

তিনি বলেন ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদেরকে কী পরিচয়ে চেনে? গুপ্ত পরিচয়ে চেনে। আপনারা চেনেন কারা কারা গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত। চেনেন আপনারা। আলহামদুলিল্লাহ।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে নারী-পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইয়েরা কাজ করেন মাঠে, একইভাবে আমরা জানি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষাণী বোনরাও মাঠে কাজ করেন।’

তিনি বলেন, ‘শুধু মাঠেই নয়, বিভিন্ন কল-কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, বোনেরা, নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যে গার্মেন্টস শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি—সেই গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছেন এই দেশের নারী সমাজ। এই দেশের মা-বোনেরা।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘৫ই আগস্ট পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে, স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলত জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানী গুণী মানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই।’

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে দেখছি, অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি—এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। এই জালেমদের নেতা, তিনি দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদেরকে নিয়ে অত্যন্ত কলঙ্কিত একটি শব্দ ব্যবহার করেছেন।’

তারেক রহমান বলেন, ‘দেশের মা-বোনদের প্রতি যে ব্যক্তি বা যেই দলের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই; দেশের মা-বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ সম্মানজনক কোনো মর্যাদা পূর্ণ আচরণ আশা করতে পারে না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৬৭৮ বার পড়া হয়েছে