এই হামলা এমন এক সময় ঘটেছে, যখন সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বিমান হামলা চালায় এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়—যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে বড় সরিয়ে নেওয়ার নির্দেশনা।
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি সেনারা প্রতিদিন প্রায় লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে, দাবি করছে তারা হিজবুল্লাহ সদস্য ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
ইসরাইলি সেনাদের এই আক্রমণে এখন পর্যন্ত ৪,০০০ জনেরও বেশি নিহত এবং প্রায় ১৭,০০০ জন আহত হয়েছেন। ইসরাইলের এই অভিযান ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় এবং ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এটি পূর্ণমাত্রার সামরিক অভিযানে পরিণত হয়।
সূত্রঃ আনাদোলু
]]>